Paragraph 43

Paragraph 43

আর তীব্র বৈরাগ্যের কথা। আর ‘মায়াকে চিনলে আপনি পালিয়ে যায়?’ বেলা প্রায় সাড়ে তিনটা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মণি আবার বসিয়া আছেন। ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাঁহাদের সঙ্গে কথা কহিতেছেন। শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমাপূজা সম্বন্ধে কথা হইতেছে।

In plain words

And the talk of intense dispassion. And 'when maya is recognized, it runs away of its own accord?' It is about half past three. Mani is again sitting in Sri Ramakrishna's room. A teacher from the Broughton Institution has come with a few students to see the Master. The Master is talking with them. Now and then the teacher puts a question. The talk is about the worship of images.