গৌর নিতাই তোমরা দু’ভাই, পরম দয়াল হে প্রভু(আমি তাই শুনে এসেছি হে নাথ)আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে,ও সে পরব্রহ্ম শচীর ঘরে, (আমি চিনেছি হে, পরব্রহ্ম) ।আমি গিয়েছিলাম অনেক ঠাঁই, কিন্তু এমন দয়াল দেখি নাই ।(তোমাদের মত) ।তোমরা ব্রজে ছিলে কানাই বলাই, এখন নদে এসে হলে গৌর নিতাই ।(সেরূপ লুকায়ে) ।ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, এখন নদের খেলা ধূলায় গড়াগড়ি(হরিবোল বলে হে) (প্রেমে মত্ত হয়ে) ।ছিল ব্রজের খেলা উচ্চরোল, আজ নদের খেলা কেবল হরিবোল ।(ওহে প্রাণ গৌর) ।তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে দুটি নয়ন বাঁকা ।(ওহে দয়াল গৌর) ।তোমার পতিত পাবন নাম শুনে, বড় ভরসা পেয়েছি মনে ।(ওহে পতিতপাবন) ।বড় আশা করে এলাম ধেয়ে, আমায় রাখ চরণ ছায়া দিয়ে ।(ওহে দয়াল গৌর) ।জগাই মাধাই তরে গেছে, প্রভু সেই ভরসা আমার আছে ।(ওহে অধমতারণ) ।তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বল হরিবোল!(ওহে পরম করুণ) (ও কাঙ্গালের ঠাকুর) ।
In plain words
Gaur and Nitai, you two brothers, most compassionate, O Lord (that is what I heard, and so I have come, my Lord) I went to the city of Kashi, and Kashi Visvesvara told me, he, the Supreme Brahman, is in Sachi's house (I have recognized, O, the Supreme Brahman). I have been to many places, but I have seen none so compassionate. (as you two) In Vraja you were Kanai and Balai; now, come to Nadia, you have become Gaur and Nitai. (hiding that form) The play of Vraja was running and chasing; now the play of Nadia is rolling in the dust (crying Haribol) (drunk with love). The play of Vraja was a loud uproar; today the play of Nadia is Haribol alone. (O Gaur of my life) All your limbs are covered; only your two curving eyes remain. (O compassionate Gaur) Hearing your name, Saviour of the Fallen, I have taken great heart. (O Saviour of the Fallen) With great hope I have come running; keep me in the shade of your feet. (O compassionate Gaur) Jagai and Madhai have been saved; Lord, that is the hope I hold. (O Redeemer of the Lowly) They say you take even the Chandala to your lap, and, taking him in your lap, say Haribol! (O supremely merciful) (O Lord of the poor).