Paragraph 6

Paragraph 6

প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখুয্যেদের বংশসম্ভূত। কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি। ম্যাকেঞ্জি লায়ালের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্যাধ্যক্ষ। তিনি গৃহস্থ, কিন্তু বেদান্তচর্চায় বড় প্রীতি। পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন। তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গাস্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন। নৌকা কূল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ ও তাঁহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোন মতে শুনিলেন না; বলিলেন “আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব।” অগত্যা প্রাণকৃষ্ণ তাঁহাকে নামাইয়া দিলেন।

In plain words

Prankrishna came of the Mukherji family of Janai. His house was at Syampukur in Calcutta. He was the manager of an auction house of Mackenzie Lyall's called the Exchange. He was a householder, but he dearly loved the study of Vedanta. He had great devotion for the Paramahamsa and came now and then to see him. Some time before this he had taken the Master to his own house and held a great festival there. Every day at dawn he bathed in the Ganges at the Baghbazar ghat, and whenever a boat was to be had he came straight on to Dakshineswar to see the Master. Today he had hired such a boat. As soon as the boat had moved a little way out from the bank, the waves began to rise. M. said, "You must put me ashore." Prankrishna and his friend tried hard to talk him round, but he would not listen on any account. He said, "You must put me ashore; I will walk to Dakshineswar." So Prankrishna had no choice but to set him down.