Paragraph 22
(প্রাণকৃষ্ণের প্রতি) “কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে, আমি জ্ঞানী হয়েছি। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারু অনিষ্ট করতে পারে না। বালকের মত হয়ে যায়। লোহার খড়্গে যদি পরশমণি ছোঁয়ান হয়, খড়্গ সোনা হয়ে যায়। সোনায় হিংসার কাজ হয় না। বাহিরে হয় ত দেখায় যে, রাগ আছে কি অহংকার আছে, কিন্তু বস্তুতঃ জ্ঞানীর ও সব কিছু থাকে না।
In plain words
To Prankrishna: "But there are signs by which the jnani is known. Some people think, 'I have become a jnani.' What are the signs of a jnani? A jnani cannot do harm to anyone. He becomes like a child. If an iron sword is touched with the philosophers' stone, it turns into gold. Gold cannot be used for violence. Outwardly it may perhaps look as though he has anger or egotism, but in reality a jnani has none of these things left.