Paragraph 26

Paragraph 26

“বেদান্তমতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাঠুরে স্বপন দেখেছিল। একজন লোক তার ঘুম ভাঙানতে সে বিরক্ত হয়ে বলে উঠলো, ‘তুই কেন আমার ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, সাত ছেলের বাপ হয়েছিলাম! ছেলেরা সব লেখা-পড়া, অস্ত্রবিদ্যা সব শিখছিল। আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম। কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি’? সে ব্যক্তি বললে, ‘ও ত স্বপন ওতে আর কি হয়েছে।’ কাঠুরে বললে, ‘দূর! তুই বুঝিস না, আমার কাঠুরে হওয়া যেমন সত্য, স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য। কাঠুরে হওয়া যদি সত্য হয়, তা হলে স্বপনে রাজা হওয়াও সত্য।”

In plain words

"In the Vedanta view even the waking state is nothing. A woodcutter once had a dream. A man woke him up, and he was annoyed and burst out, 'Why did you wake me? I had become a king, the father of seven sons! My sons were learning everything, letters and the use of arms. I was sitting on the throne and ruling. Why did you break up my happy home?' The man said, 'That was only a dream; what does it matter?' The woodcutter said, 'Go away! You don't understand. My being a woodcutter is just as real as my being a king in the dream. If being a woodcutter is real, then being a king in the dream is real too.'"