Paragraph 32
“বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন বেশ অনুভব হয় যে, তিনিই জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞানলাভের পর ‘সংসারে থাকবো না’ বললেন, দশরথ বশিষ্ঠকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন, বুঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, ‘রাম! যদি সংসার ঈশ্বর ছাড়া হয়, তুমি ত্যাগ কর্তে পারো।’ রামচন্দ্র চুপ করে রহিলেন। তিনি বেশ জানেন, যে, ঈশ্বর ছাড়া কিছুই নাই। তাঁর আর সংসার ত্যাগ করা হলো না। (প্রাণকৃষ্ণের প্রতি) কথাটা এই, দিব্য চক্ষু চাই। মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখ না কুমারী পূজা। হাগা মোতো মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। এক দিকে স্ত্রী, এক দিকে ছেলে, দুজনকেই আদর কচ্চে, কিন্তু ভিন্ন ভাবে। তবেই হলো, মন নিয়ে কথা। শুদ্ধ মনেতে এক ভাব হয়। সেই মনটি পেলে সংসারে ঈশ্বর-দর্শন হয়; তবেই সাধন চাই।
In plain words
"Once vijnana comes, a man may live in the world too. He then feels plainly that it is God who has become the universe and its creatures, that He is not apart from the world. When Ramachandra, after attaining knowledge, said, 'I will not live in the world,' Dasaratha sent Vasishtha to him to reason with him. Vasishtha said, 'Rama! If the world is apart from God, then you may renounce it.' Ramachandra was silent. He knew very well that there is nothing apart from God. He did not renounce the world after all." To Prankrishna: "The point is this: one needs the divine eye. That eye comes as soon as the mind is pure. Look at the worship of the virgin. A little girl who still wets and dirties herself, and yet I saw her as Bhagavati in person! There is a man's wife on one side, on the other his child: he loves them both, but each in a different way. So it comes to this: everything depends on the mind. A pure mind feels in one way. When you have that mind you can see God in the world; and for that, spiritual practice is needed.