Paragraph 36
পঞ্চবটীতে একটি হঠযোগী কয়দিন ধরিয়া আছেন। তিনি কেবল দুধ খান, আফিং খান, আর হঠযোগ করেন, ভাত টাত খান না। আফিমের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটীর কাছে গিয়াছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হঠযোগী রাখালকে বলিলেন, ‘পরমহংসজীকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়।’ ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, ‘কলকাতার বাবুরা এলে বলে দেখবো?’
In plain words
A hathayogi had been staying for some days in the Panchavati. He took only milk and opium and practised hatha yoga; rice and such he did not eat. He had no money for his opium and his milk. When the Master had gone to the Panchavati he had talked with the hathayogi. The hathayogi said to Rakhal, "Please tell the Paramahamsaji to make some arrangement for me." The Master had sent word, "Shall I speak to the gentlemen from Calcutta when they come, and see?"