Paragraph 82
“তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না, লোকে মানে না। লোকে বলে, এ সংসারী লোক, এ নিজে কামিনীকাঞ্চন লুকিয়ে ভোগ করে; আমাদের বলে, ‘ঈশ্বর সত্য, সংসার স্বপ্নবৎ অনিত্য!’ সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। ঐহিক যারা কেউ কেউ নিতে পারে। কেশবের সংসার ছিল, কাজে কাজেই সংসারের উপর মনও ছিল। সংসারটিকে ত রক্ষা কর্তে হবে। তাই অত লেকচার দিয়েছে; কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে। অমন জামাই! বাড়ির ভিতরে গেলুম, বড় বড় খাট! সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে। ভোগের জায়গাই সংসার।”
In plain words
"But unless a man renounces the world he cannot do the work of a teacher; people will not accept him. People say: 'This is a worldly man. He enjoys woman and gold on the quiet, and to us he says, "God is real; the world is like a dream, unreal!"' Unless a man has renounced everything, people will not take his words to heart. Some who are worldly may take them. Keshab had a household, so naturally his mind was on it too. He had to keep his household going. That is why he gave all those lectures, but he left his household well secured. Such a son-in-law! I went into the inner apartments: great big bedsteads! When you lead a householder's life everything gradually gathers round you. The world is the very place for enjoyment."