Paragraph 86
শ্রীরামকৃষ্ণ (অবাক হইয়া)—সে কি গো! অধ্যাত্ম (রামায়ণ) তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, ‘হে রাম! বেদে যে পরব্রহ্মের কথা আছে, সে তুমিই। তুমিই মানুষরূপে আমাদের কাছে রয়েছো; তুমিই মানুষ বলে বোধ হচ্ছ; বস্তুতঃ তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম!’ রামচন্দ্র বললেন, ‘নারদ! তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও।’ নারদ বললেন, ‘রাম! আর কি বর চাহিব? তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। আর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না।’ অধ্যাত্মে কেবল জ্ঞান-ভক্তিরই কথা।
In plain words
Sri Ramakrishna, astonished: What is this! Then what about the Adhyatma (Ramayana)? Narada began to sing Ramachandra's praises: "O Rama! The Supreme Brahman spoken of in the Vedas is You and none other. It is You who are with us in human form; it is You who seem to be a man. In truth You are not a man; You are that Supreme Brahman!" Ramachandra said, "Narada! I am very pleased with you; take a boon." Narada said, "Rama! What other boon should I ask? Grant me pure love for Your lotus feet. And never may You bewitch me with Your world-enchanting maya." The Adhyatma speaks of nothing but knowledge and devotion.