Paragraph 93
শ্রীরামকৃষ্ণ—নিমাই-সন্ন্যাসের যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গিছিল। সেই দিন দেখেছিলাম, কেশব আর প্রতাপকে একজন কে বললে, এঁরা দুজনে গৌর নিতাই, প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি? দেখলাম কেশব চেয়ে রহিল; আমি কি বলি দেখবার জন্য। আমি বললুম, ‘আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু।’ কেশব হেসে বললে, ‘ইনি ধরা দেন না।’
In plain words
Sri Ramakrishna: They were playing Nimai's Sannyas, and they took me to Keshab's place to see it. That day I saw someone say of Keshab and Pratap, "These two are Gaur and Nitai." Then Prasanna asked me, "In that case, what are you?" I saw Keshab keep his eyes on me, to see what my answer would be. I said, "I am the servant of your servants, the dust of your dust." Keshab laughed and said, "He won't let himself be caught."