Paragraph 127
রামের ঘরকন্নার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব। বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন—রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন; কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স চল্লিশ বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে।
In plain words
There is much talk of Ram's household affairs. Ram's father is a devout Vaishnava. In the house there is the worship of Sridhar. Ram's father had taken a second wife while Ram was still very young. His father and stepmother had been living in Ram's house, but Ram had not been happy sharing a home with his stepmother. His stepmother is now forty years old. On her account Ram would now and then feel hurt with his father as well. Today all this is being talked about.