Paragraph 149

Paragraph 149

“তবে একটি কথা আছে। যদি প্রেমোন্মাদ হয় তা হলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী, ঈশ্বরকে এত ভালবাসা যে পাগলের মত হয়ে গেছে! তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কি রকম? সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস, তাও ভুল হয়ে যায়! চৈতন্যদেবের হয়েছিল। সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই। মাটিতে বার বার আছাড় খেয়ে পড়ছেন—ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই; শরীর বলে বোধই নাই।”

In plain words

"But there is one thing. If a man has the madness of divine love, then who is father, who is mother, who is wife? He loves God so much that he has become like a madman! He has no duties at all; he is free from every debt. What is this madness of love like? In that state a man forgets the world. He forgets even his own body, the thing he holds so dear! It happened to Chaitanya. He leapt into the sea, not knowing it was the sea. Again and again he fell to the ground with a crash: no hunger, no thirst, no sleep; no awareness of a body at all."