Paragraph 158
“একজন তামাক খাবে, ত প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে। তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর, একজন দোর খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে আর কি মনে করে; তামাকের নেশা আছে, জান ত; টিকে ধরাব মনে করে। তখন সেই লোকটি বললে, বাঃ তুমি ত বেশ লোক! এত কষ্ট করে আসা, আর দোর ঠেলাঠেলি। তোমার হাতে যে লণ্ঠন রয়েছে! (সকলের হাস্য)।
In plain words
"A man wanted to smoke, so off he went to the house next door to light his charcoal. The night was far gone, and the family had gone to sleep. After he had knocked and pushed at the door for a long time, someone came down to open it. Seeing the man, he asked, 'Well, what brings you here?' He said, 'What else would bring me? You know I'm fond of my tobacco; I thought I'd light my charcoal.' Then the other said, 'Well, you're a fine one! All this trouble to come here, all this banging on the door, and there's a lantern in your hand!'" Everyone laughed.