Paragraph 30
শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—সে কি? তুমি যে ‘কুমড়োকাটা বড়ঠাকুর’ হলে। তুমি না সংসারী, না হরিভক্ত। এ ভাল নয়। এক একজন বাড়িতে পুরুষ থাকে,—মেয়েছেলেদের নিয়ে রাতদিন থাকে, আর বাহিরের ঘরে বসে ভুড়ুর ভুড়ুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। তবে বাড়ির ভিতরে কখনও গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বড়ঠাকুরকে ডেকে আন। তিনি কুমড়োটা দু-খানা করে দিবেন। তখন সে কুমড়োটা দুখানা করে দেয়, এই পর্যন্ত পুরুষের ব্যবহার। তাই নাম হয়েছে ‘কুমড়োকাটা বড়ঠাকুর’।
In plain words
Sri Ramakrishna, smiling: What's this? You have become a "pumpkin-cutting elder brother-in-law". You are not a householder, and you are not a devotee of Hari either. That is not good. In some households there is a man who lives day and night among the women, sits in the outer room puffing away at his hookah, and does nothing at all. Now and then he goes into the inner apartments and cuts a pumpkin. Women may not cut a pumpkin, so they send the children to say, "Call the elder brother-in-law; he will cut the pumpkin in two." Then he cuts the pumpkin in two, and that is the whole of his manly work. So he is called the "pumpkin-cutting elder brother-in-law".