Paragraph 6
আজ রবিবার। ৯ই সেপ্টেম্বর ১৮৮৩ খ্রীষ্টাব্দ। ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল, মাস্টার, রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রাম চাটুয্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন। ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে।
In plain words
Today is Sunday, the bright seventh of Bhadra, the ninth of September, 1883. Rakhal, M. and Ratan are seated on the floor. Ramlal, Ram Chatterji and Hazra come in from time to time and sit for a while. Ratan is the steward of Jadu Mallick's garden house. He is devoted to the Master and comes now and then to see him. The Master is talking with him. Ratan says that there is to be a performance of Nilkantha's jatra at Jadu Mallick's house in Calcutta.