Paragraph 20

Paragraph 20

কথাবার্তা চলিতেছে, এমন সময় কতকগুলি বাঙ্গালী ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব-পরিচিত। ইঁহারা তন্ত্রমতে সাধন করেন। পঞ্চ-মকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচরণ করেন তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চ-মকার সাধন করে, ইহাও শুনিয়াছেন।

In plain words

While the talk was going on, a number of Bengali gentlemen came into the room, bowed to the Master and sat down. One of them was known to him already. These men practise according to the Tantra, the discipline of the five m's. The Master is the Indweller; he has understood all that is in their minds. He has also heard that one of them sins in the name of religion. That this man has an illicit attachment to the widow of a rich man's brother, and in the name of religion practises the five m's with her, he has heard as well.