Paragraph 35
“ও সব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই (তার ছেলের বংশলোচনের কারবার ছিল)—বিরাশি রকম আসন জানত,—আর নিজে যোগসমাধির কথা কত বলতো! কিন্তু ভিতরে ভিতরে কামিনী-কাঞ্চনে মন। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়ে ছিল। টাকার লোভে সে টপ করে খেয়ে ফেলেছে—গিলে ফেলেছে—পরে কোনও রূপে বার করবে। কিন্তু নোট আদায় হল। শেষে তিন বৎসর মেয়াদ। আমি সরল বুদ্ধিতে ভাবতুম, বুঝি বেশি এগিয়ে পড়েছে,—মাইরি বলছি!
In plain words
"All that belongs to the body; for the most part it has nothing to do with God. Salagram's brother (his son traded in bamboo-manna) knew eighty-two postures and talked a great deal about yoga and samadhi! But within, his mind was all on 'woman and gold'. Dewan Madan Bhatta had a note for many thousands of rupees lying there. Greedy for the money, he quickly swallowed it, gulped it down, meaning to get it out somehow later. But the note was recovered, and in the end he got three years. In my simplicity I used to think he had made great progress, upon my word I did!