Paragraph 37

Paragraph 37

“এখানে সিঁতির মহিন্দোর পাল পাঁচটি টাকা দিয়ে গিছলো—রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে। আমি জিজ্ঞাসা করলাম, কেন দিয়েছে? রামলাল বললে, এখানের জন্যে দিয়েছে। তখন মনে উঠতে লাগল যে—দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লী আঁচড়াতে লাগল! তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললে, না আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না; এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না।

In plain words

"Mahendra Pal of Sinthi left five rupees here, with Ramlal. After he had gone, Ramlal told me. I asked, 'Why did he give it?' Ramlal said, 'He gave it for this place.' Then the thought began to rise in my mind: there is the debt for milk; at least part of it could be paid off. O Mother! That night, as I lay in bed, I suddenly started up. It was as if a cat were clawing inside my chest! So I went to Ramlal and said, 'Whom did he give it to? Did he give it to your aunt?' Ramlal said, 'No, he gave it for you.' Then I said, 'No; go and give the money back this very minute, or I shall have no peace.'