Paragraph 5

Paragraph 5

দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলারাতির মধুর শব্দ শুনা যাইতেছে। সেই সঙ্গে প্রভাতী রাগে রোশনচৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল, এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন। তাঁহারা প্রাতঃকৃত্য সমাপণ করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন।

In plain words

At the Kali temple in Dakshineswar the sweet sound of the mangalarati is heard. With it the roshanchauki is playing in a morning raga. Sri Ramakrishna has risen from bed and is chanting the Name in a sweet voice. One by one he bows to the gods and goddesses painted in the pictures in his room. He goes out to the round verandah on the west side, looks upon the Bhagirathi and bows to it. Some of the devotees are there. Having finished their morning duties, they come one after another and bow to Sri Ramakrishna.