Paragraph 13

Paragraph 13

পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ এম-এ, বি-এল পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এনট্রান্স ও এফ-এ, পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাঁহার বয়স প্রায় ত্রিশ বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়, লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোড় করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই।

In plain words

After greetings on both sides the Master is talking with Shrish, Ishan's son. Shrish has passed the M.A. and the B.L. and is practising law at Alipore. In the Entrance and the F.A. examinations he had been first in the University, that is, he had taken first place in the examinations. He must be about thirty now. His modesty is as great as his learning; people who see him think he knows nothing at all. Shrish joined his palms and bowed to the Master. Mani introduced Shrish to the Master and said, I have never seen a man of so calm a nature.