Paragraph 38

Paragraph 38

শ্রীশ—আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে—একজন জ্ঞানময় পুরুষ আছেন, তাঁর সৃষ্টি দেখলে তাঁর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি—শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তাঁর কৌশল। যত ঠাণ্ডা পড়ে তত জলের আয়তনের সঙ্কোচ হয়। কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হাল্কা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয়! পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নীচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠাণ্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে। নীচের জল গরম থাকে।

In plain words

Shrish: Sir, this much I have come to feel—that there is a Person who is all knowledge, and that in seeing His creation one finds the evidence of His knowledge. Let me mention one thing—His device for keeping fish and the other creatures of the water alive in cold countries. The colder it grows, the more the volume of water shrinks. But, wonderful to say, from a little before it turns to ice the water becomes lighter and its volume increases! The fish can live with ease in the water of a pond in the hardest cold. On the surface all the water has turned to ice, but below it is water just as before. If a very cold wind blows, that wind strikes the ice. The water underneath stays warm.