Paragraph 65

Paragraph 65

শ্রীরামকৃষ্ণ—আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভাল লাগে? কি জান যিনিই নিরাকার, তিনিই সাকার। ভক্তের চক্ষে তিনি সাকাররূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি। মহাসমুদ্র। কূল কিনারা নাই, সেই জলের কোন কোন স্থানে বরফ হয়েছে; বেশী ঠাণ্ডাতে বরফ হয়। ঠিক সেইরূপ ভক্তি-হিমে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়—যেমন জল তেমনি জল, ঠিক সেইরূপ জ্ঞান-পথ—বিচার-পথ—দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না; আবার সব নিরাকার। জ্ঞানসূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল।

In plain words

Sri Ramakrishna: Well, which do you like, God with form or the formless? You see, He who is formless, He it is who is with form. To the devotee's eyes He gives darshan in a form. It is like a boundless mass of water. A great ocean. There is no shore and no edge, and in some places that water has turned to ice; when the cold is very great, ice forms. Just so, by the frost of devotion the form is seen. And again, as the ice melts when the sun rises—the water is water as before—just so, if one goes by the way of knowledge—the way of discrimination—the form is no longer seen; all is formless once more. When the sun of knowledge rose, the ice of form melted away.