Song 13

(লোফা)লজ্জা নিবারণ হরি আমার ।(দেখো দেখো হে—যেন—মনোবাঞ্ছা পূর্ণ হয়) ।ভকতের মান, ওহে ভগবান, তুমি বিনা কে রাখিবে আর ।তুমি প্রাণপতি প্রাণাধার, আমি চিরক্রীত দাস তোমার!(দেখো দেখো দেখো হে) ।(বড় দশকশী)তুয়া পদ সার করি, জাতি কুল পরিহরি, লাজ ভয়ে দিনু জলাঞ্জলি(এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে);আব হাম তোর লাগি, হইনু কলঙ্কভাগী,গঞ্জে লোকে কত মন্দ বলি ।(কত নিন্দা করে হে,)(তোমায় ভালবাসি বলে) (ঘরে পরে গঞ্জনা হে)সরম ভরম মোর, অবহিঁ সকল তোর, রাখ বা না রাখ তব দায়(দাসের মানে তোমারি মান হরি),তুমি হে হৃদয় স্বামী, তব মানে মানী আমি, কর নাথ যেঁউ তুহে ভায় ।(ছোট দশকশী)ঘরের বাহির করি, মজাইলে যদি হরি, দেও তবে শ্রীচরণে স্থান,(চির দিনের মত) অনুদিন প্রেমমধু, পিয়াও পরাণ বঁধু,প্রেমদাসে কর পরিত্রাণ ।

In plain words

(Lopha) Hari, my remover of shame. (Look, O look, that the longing of my heart may be fulfilled). Who but you, O Lord, will guard the honour of the devotee? You are the lord of my life, the support of my life; I am your slave, bought for ever! (Look, look, look, O Lord). (Bara Dashakashi) Making your feet my all, giving up caste and family, I have cast shame and fear to the waters (Where shall I go now, O Lord, become a wayfarer on the road?); Now for your sake I have become one who bears disgrace, People taunt me and speak so much ill. (How they revile me, O Lord,) (Because I love you) (scorn at home and abroad, O Lord) My modesty and my good name are now all yours; to keep them or not to keep them is your charge (In the honour of the servant lies your own honour, Hari), You, O Lord, are the master of my heart; in your honour I am honoured; do, O Lord, as pleases you. (Chhota Dashakashi) If you have put me out of my home and made me lose myself, Hari, then give me a place at your holy feet, (For all time) day after day, give me the honey of love to drink, beloved of my life, Deliver Premdas.