Paragraph 21

Paragraph 21

শ্রীরামকৃষ্ণ (ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি)—হরিই সেব্য, হরিই সেবক,—এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরিই সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। তারপরে সেই দ্যাখে যে, হরিই এই সব হয়েছেন—ঈশ্বরই মায়া, জীব, জগৎ এই সব হয়েছেন। অনুলোম হয়ে তার পর বিলোম। এইটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতর শাঁস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে, খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়; তারপর সচ্চিদানন্দকে লাভ করে দ্যাখে যে তিনিই এই সব জীব, জগৎ হয়েছেন। শাঁস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে—যেমন ঘোলেরি মাখন, মাখনেরি ঘোল।

In plain words

Sri Ramakrishna, to Trailokya and the other devotees: Hari alone is the One served, Hari alone the servant: this attitude is the mark of full knowledge. First, by saying not this, not this, one comes to feel that Hari alone is real and all else unreal. Then that same person sees that Hari alone has become all this: God alone has become maya, the jivas, the universe, all this. First the going back to the source, then the coming forth again. This is the view of the Puranas. Take a bel fruit: inside it there are the pulp, the seeds and the shell. Throw away the shell and the seeds and you get the pulp; but if you want to know how much the fruit weighed, you cannot leave out the shell and the seeds. So one must first leave the jivas and the universe and reach Satchidananda; and then, having attained Satchidananda, one sees that He alone has become all these jivas and the universe. The shell and the seeds come from the very same substance as the pulp: just as the butter is of the buttermilk, and the buttermilk of the butter.