Paragraph 25
“তিনিই সব হয়েছেন। সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভাল। দশরথের বড় ভয় হলো। তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে, সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পার ঈশ্বর থেকে সংসার হয় নাই তাহলে তুমি ত্যাগ করতে পার। রাম তখন চুপ করে রইলেন,—কোনো উত্তর দিতে পারলেন না।
In plain words
"It is He who has become everything. Nothing of the world is apart from Him. Ramachandra, studying the Vedas with his guru, was filled with dispassion. He said, If the world is like a dream, then it is best to renounce the world. Dasaratha was greatly afraid. He sent the guru Vasishtha to reason with Rama. Vasishtha said, Rama, why do you say you will renounce the world? Explain to me that the world is apart from God. If you can show me that the world has not come from God, then you may renounce it. Rama then kept silent; he could give no answer.