Paragraph 36
শ্রীরামকৃষ্ণ—না গো, ঠিক দপ্ করে দেখিয়ে দিলে!—হিসেব করে নয়। দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া,—সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেইরূপ দেখি। তিনিই যেন মানুষ-শরীরটাকে লয়ে হেলে-দুলে বেড়াচ্ছেন,—যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে—বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে আবার ঢেউয়ের সঙ্গে নীচে এসে পড়ছে।
In plain words
Sri Ramakrishna: No, my dear, it was shown to me exactly, in a flash!—not by working it out. I was shown each flowering plant as if it were a bouquet, adorning that cosmic form. From that day the picking of flowers stopped. I see men too in just the same way. It is as if he himself, taking up the human body, goes swaying about—as a pillow floats on the waves—the pillow drifts on, rocking this way and that, but as the wave strikes it, one moment it rises high, and the next it comes down low with the wave.