Paragraph 59

Paragraph 59

‘ঈশ্বরের কার্য কিছু বুঝা যায় না। ভীষ্মদেব শরশয্যায় শুয়ে; পাণ্ডবেরা দেখতে এসেছেন। সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন, ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য! পিতামহ অষ্টবসুর একজন বসু; এঁর মতন জ্ঞানী দেখা যায় না; ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন! কৃষ্ণ বললেন, ভীষ্ম সে জন্য কাঁদছেন না। ওঁকে জিজ্ঞাসা কর দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ! ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না! আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই! এই কথা যখন ভাবি, দেখি যে তাঁর কার্য কিছুই বোঝবার যো নাই!

In plain words

'Nothing of God's ways can be understood. Bhishmadeva was lying on his bed of arrows; the Pandavas had come to see him. Krishna was with them. After they had been there a while, they saw that Bhishmadeva was weeping. The Pandavas said to Krishna, Krishna, how strange! Grandfather is one of the eight Vasus; one sees no one as wise as he; and even he weeps through maya at the time of death! Krishna said, Bhishma is not weeping for that. Just ask him. When he was asked, Bhishma said, Krishna! I could not understand anything of God's ways! I weep for this, that Narayana Himself goes about with them at their side, and yet there is no end to the troubles of the Pandavas! When I think of this, I see that there is no way at all to understand His ways!