Paragraph 11
মণি তিরস্কৃত হইয়া চুপ করিয়া হেঁট মুখ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন—তাঁহার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনীকাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তাঁর নাম গুণ সর্বদা কীর্তন করলে—তাঁর উপর সেই ভালবাসা ক্রমে হয়।
In plain words
Mani, rebuked, sits silent, his face bowed. Sri Ramakrishna is saying again—If anyone gets a single drop of His love, woman and gold seem utterly worthless. When one gets the syrup of sugar candy, the syrup of coarse molasses becomes worthless. If one prays to Him with longing, if one sings His name and glories at all times—that love for Him comes by degrees.