Paragraph 61

Paragraph 61

কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা—কুল কুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে। শীতকাল—সূর্যদেব এখনও দেখা যাইতেছে, দক্ষিণপশ্চিম কোণে। যাঁহার জীবন বেদময়—যাঁহার শ্রীমুখনিঃসৃত বাক্য বেদান্তবাক্য—যাঁহার শ্রীমুখ দিয়া শ্রীভগবান কথা কন—যাঁহার কথামৃত লইয়া বেদ, বেদান্ত, শ্রীভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুককৃপাসিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন।

In plain words

A little later Sri Ramakrishna is talking with Mani alone on the round verandah to the west. In front the Ganges flows southward with a murmuring sound. It is winter: the sun can still be seen, in the south-west corner. He whose life is the Veda itself—the words from whose holy lips are the words of the Vedanta—through whose holy lips the Lord Himself speaks—taking whose nectar of words the Vedas, the Vedanta and the holy Bhagavata take the form of books: that Person, an ocean of grace that asks no reason, has taken the form of the Guru and is speaking.