শ্রীগৌরাঙ্গ সুন্দর নব-নটবর তপতকাঞ্চন কায় ।করে স্বরূপ বিভিন্ন, লুকাইয়ে চিহ্ন, অবতীর্ণ নদীয়ায় ।কলিঘোর অন্ধকার বিনাশিতে, উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে,তিন বাঞ্ছা তিন বস্তু আস্বাদিতে, এসেছ তিনেরি দায়;—সে তিন পরশে, বিরস-হরষে, দরশে জগৎ মাতায় ॥নীলাব্জ হেমাব্জে করিয়ে আবৃত, হ্লাদিনীর পুরাও দেহভেদগত;অধিরূঢ়মহাভাবে বিভাবিত, সাত্ত্বিকাদি মিলে যায়;সে ভাব আস্বাদনের জন্য, কান্দেন অরণ্যে,প্রেমের বন্যে ভেসে ভেসে যায় ॥নবীন সন্ন্যাসী, সুতীর্থ অন্বেষী, কভু নীলাচলে কভু যান কাশী;অযাচকে দেন প্রেম রাশি রাশি, নাহি জাতিভেদ তায়;দ্বিজ নীলকণ্ঠ ভণে, এই বাঞ্ছা মনে, কবে বিকাব গৌরের পায় ।
In plain words
Sri Gauranga, the beautiful, the new Natavara, with a body of molten gold. Making his own form another, hiding the marks, come down in Nadia. To destroy the dense darkness of the Kali age, to make known the exalted, radiant rasa, To taste three things, three longings, you have come for the sake of the three—At the touch of those three, the joyless made glad, the world is made drunk at the sight. Veiling the blue lotus in the golden lotus, you make whole Hladini, who had gone apart in body; Steeped in the adhirudha mahabhava, the sattvika signs and all the rest come together; To taste that bhava, he weeps in the forest, Goes floating, floating on the flood of love. The young sannyasi, seeker of holy places, goes sometimes to Nilachala, sometimes to Kasi; He gives love in heaps and heaps to those who do not ask; in that there is no distinction of caste; Says the Brahmin Nilkantha, with this longing at heart: when shall I sell myself at Gaura's feet?