Paragraph 45

Paragraph 45

বৈকাল হইয়াছে। মণি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন। আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন, ‘ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা’। এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? ঠাকুর বলেন, ঈশ্বরকোটী—অবতারাদি—না হলে জড়সমাধি (নির্বিকল্প সমাধি) হতে নেমে আসতে পারে না।

In plain words

It is afternoon. Mani is walking alone in the solitude of the temple garden. He is thinking of this wondrous state of the Master Sri Ramakrishna. And he is thinking why the Master said, 'When agitation and desire are gone, this is the state'. Who is this Master Sri Ramakrishna in the form of the guru? Has God Himself taken a body and come for our sake? The Master says that unless one is an Isvarakoti—an Incarnation or the like—one cannot come down from jada samadhi (nirvikalpa samadhi).