Paragraph 13
“কিন্তু যাঁরই নিত্য তাঁরই লীলা। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি। ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কিরূপ জান? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে। সেই সচ্চিদানন্দ, তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে—নলের ভিতর দিয়ে—আসছে। কেবল ভরদ্বাজাদি বার জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না।”
In plain words
"But He to whom the Nitya belongs, to Him alone belongs the Lila. As I have said, it is the roof and the stairs. The Lila of Isvara, the Lila of the gods, the Lila of man, the Lila of the world. In the Lila of man is the Incarnation. Do you know what the Lila of man is like? It is as when the water of a big roof comes gushing down through a pipe. That Satchidananda: His very power is coming through one channel—through the inside of the pipe. Only the twelve rishis, Bharadvaja and the rest, had known Ramachandra for an Incarnation. Not everyone can know an Incarnation."