Paragraph 1
রবিবার, ৩০শে ডিসেম্বর; পৌষ শুক্ল প্রতিপদ তিথি। বেলা তিনটা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন,—একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্তসঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেজেতে ভক্তদের সঙ্গে বসিলেন।
In plain words
Sunday, the thirtieth of December; the first day of the bright fortnight of Paush. It is three in the afternoon. Mani is walking alone under a tree—a devotee came and said that the Lord was calling. In the room the Master is sitting with the devotees. Mani went, bowed down, and took his seat on the floor with the devotees.