Paragraph 21

Paragraph 21

“ভক্তি দ্বারাই সব পাওয়া যায়। তাঁকে ভাল বাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না। ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসে ছিলেন। তাঁর গলায় মণিময় রত্নমালা। মা বল্লেন, ‘যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে, তাকে এই মালা দিব।’ কার্তিক তৎক্ষণাৎ ক্ষণবিলম্ব না করে ময়ূর চড়ে বেড়িয়ে গেলেন। গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড! মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন। অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখে যে, দাদা হার পরে বসে আছে।

In plain words

"By bhakti alone is everything gained. If one can love Him, there is no want of anything at all. Kartika and Ganesa were sitting by Bhagavati. Round Her neck was a necklace of jewels set with gems. The Mother said, 'Whoever can go round the universe first and come back, to him I shall give this necklace.' Kartika, that very instant, without a moment's delay, mounted his peacock and went off. Ganesa slowly went round the Mother and bowed down to Her. Ganesa knows that the universe is in the Mother Herself! The Mother, well pleased, put the necklace round Ganesa's neck. After a long while Kartika comes and sees that his elder brother is sitting there wearing the necklace.