Paragraph 54

Paragraph 54

কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা—ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আব্দার করে কথা কয়। মাকে করুণস্বরে বলিতেছেন—“ওমা, কেন সে রূপ দেখালি নি!—সেই ভুবনমোহন রূপ! এত করে তোকে বল্লাম! তা তোকে বল্লেতো তুই শুনবি নি!—তুই ইচ্ছাময়ী।”

In plain words

After a while the samadhi is breaking. Now the bhava is at its full height: the Master is talking with the Mother. It is as a small child talks to its mother, coaxing for what it wants. In a piteous voice he is saying to the Mother, "O Mother, why did You not show that form!—that form which enchants the world! How hard I begged You! But tell You as I may, You will not listen!—You are Ichchhamayi, the One who wills as She pleases."