Paragraph 81
শ্রীরামকৃষ্ণ—মা আর জননী। যিনি জগৎরূপে আছেন—সর্বব্যাপী হয়ে তিনিই মা। জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম!—মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম! যেমন জেলেরা জাল ফেলে তার পর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে। বড় বড় মাছ সব পড়েছে।
In plain words
Sri Ramakrishna: Ma and Janani. She who exists as the universe, pervading all, She alone is Ma. Janani is she who is the place of birth. Saying Ma, Ma, I used to go into samadhi!—Saying Ma, Ma, I would draw to me, as it were, the Mistress of the world! As fishermen cast the net, and then, a long while after, go on drawing the net in. Big, big fish have all been caught.