Paragraph 57
শ্রীরামকৃষ্ণ—ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যে টুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয়, তখন মাকে চায় না। খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে, ‘মা যাবো।’ হৃদের ছেলে পায়রা লয়ে খেলা কচ্ছিল; পায়রাকে ডাকছে,—‘আয় তি তি!’ করে! পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বল্লে, আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল।
In plain words
Sri Ramakrishna: Until enjoyment has run its course, longing does not come. Until one has had one's fill of whatever enjoyment of woman and gold there is, the Mother of the Universe does not come to mind. When a child is absorbed in play, he doesn't want his mother. When the game is over, then he says, "I'll go to Mother." Hriday's boy was playing with pigeons; he is calling to the pigeons—going "Come, ti ti!"! As soon as he had had his fill of playing with the pigeons, he at once began to cry. Then a strange man came and said, I'm taking you to your mother, come. The boy climbed onto that very man's shoulders and went off quite readily.