Paragraph 21

Paragraph 21

শ্রীরামকৃষ্ণ (মাস্টার প্রভৃতির প্রতি)—আমি গেলে সব দেখতে পাব না! একটা কিছু দেখেই বেহুঁশ হয়ে যাবো—আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গিছলো। সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম!—ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপনা হলো—তখন আর অন্য জানোয়ার কে দেখে!—সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে, এগজিবিশন-এ এঁকে নিয়ে চল,—আবার বলে, না!

In plain words

Sri Ramakrishna, to M. and the others: If I went I could not see everything! At the sight of a single thing I should lose consciousness—there would be no seeing anything more. They had taken me to show me the Zoo. At the very sight of the lion I went into samadhi!—seeing the Goddess's carrier, the Goddess awoke in me—then who looks at any other beast!—I came back as soon as I had seen the lion. That is why Jadu Mallick's mother says one moment, Take him to the Exhibition—and then again says, No!