Paragraph 29
“দুইজনে কুস্তি লড়েছিল—হনুমান সিং আর একজন পাঞ্জাবী মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনে, আর আগের পনের দিন ধরে, মাংস ঘি খুব করে খেলে! সবাই ভাবলে, এই জিতবে। হনুমান সিং,—গায়ে ময়লা কাপড়—কদিন ধরে কম কম খেলে, আর মহাবীরের নাম জপতে লাগলো। যেদিন কুস্তি হল, সেদিন একবারে উপবাস। সকলে ভাবলে, এ নিশ্চয় হারবে। কিন্তু সেই জিতলো। যে পনর দিন ধরে খেলে, সেই হারলো।
In plain words
"Two men once had a wrestling match, Hanuman Singh and a Punjabi Mussulman. The Mussulman was very stout and strong. On the day of the match, and for a fortnight before it, he had eaten meat and ghee to his heart's content. Everyone thought, 'He's the one who will win.' Hanuman Singh, in his dirty clothes, ate less and less for some days and kept on repeating Mahavir's name. When the day of the match came, he ate nothing at all. Everyone thought, 'This one is sure to lose.' But he was the one who won. The man who had been feasting for a fortnight lost.