Paragraph 47
“বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করতে বললে, যে যাকে ভালবাসে, তাকে ইষ্ট বলে জানলে, ভগবানে শীঘ্র মন হয়। ‘তুই কাকে ভালবাসিস?’ ‘অমুক পুরুষকে।’ ‘তবে ওকেই তোর ইষ্ট বলে জান’। ও দেশে (কামারপুকুর, শ্যামবাজারে) আমি বললাম—‘এরূপ মত আমার নয়। আমার মাতৃভাব।’ দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যাভিচার করে। মাগীরা জিজ্ঞাসা করলে—আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম—হবে যদি এক জনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। পাঁচটা পুরুষের সঙ্গে থাকলে হবে না।”
In plain words
"When I asked Vaishnavcharan, he said that if you look on the one you love as your Ishta, your chosen ideal, the mind soon turns to God. 'Whom do you love?' 'Such-and-such a man.' 'Then know him to be your Ishta.' In that part of the country (at Kamarpukur and Shyambazar) I said, 'That way is not for me. Mine is the attitude of a child to its mother.' I saw that they talked big and at the same time lived immoral lives. The women asked me, 'Then shall we never be liberated?' I said, 'You will, if you are devoted to one man, looking on him as God. You won't, if you live with five men.'"