Paragraph 100
শ্রীরামকৃষ্ণ—দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম কূটস্থ বুদ্ধি। হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক—নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর, দ্বিতীয়, পুরুষকার—খুব রোখ। কাম ক্রোধে আমার অনিষ্ট কচ্ছে তো একেবারে ত্যাগ! কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁদ করে, চারখানা করে কাটলেও আর বার করবে না।
In plain words
Sri Ramakrishna: "There are two signs of knowledge. The first is a mind that stays like the anvil. Let a thousand sorrows, hardships, dangers and obstacles come, it remains unchanged, like the iron in the smithy that they beat with the hammer. And the second is manliness, a strong resolve. If lust and anger are doing me harm, then out with them at once! When a tortoise has drawn its legs into its shell, it won't put them out again even if you cut it in four.