Paragraph 134

Paragraph 134

ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাঁহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন—“যিনি নিরাকার, তিনিই সাকার। সাকার রূপও মানতে হয়। কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালীরূপেই দর্শন পায়। তার পরে দেখতে পায় যে, সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনিই অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই কালী।”

In plain words

The Master is resting a little. A devotee sitting at the north end of the small bedstead is massaging his feet. Softly the Master says to him, "He who is formless is also with form. One must accept the forms too. Thinking of the form of Kali, the sadhaka has the vision of God as Kali. Then he sees that form melt away into the Indivisible. He who is the Indivisible Satchidananda is Kali Herself."