Paragraph 147

Paragraph 147

এখনও সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপোষে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চৈঃস্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন—“ঐ ঝাড়ছে! রজোগুণ! রজোগুণে একটু পাণ্ডিত্য দেখাতে, লেকচার দিতে ইচ্ছা হয়। সত্ত্বগুণে অন্তর্মুখ হয়,—আর গোপন। কিন্তু খুব লোক! ঈশ্বর কথায় এত উল্লাস!”

In plain words

It is not yet dusk. The Master, sitting in his own place, is talking with M., who sits on the mat beside the bedstead, facing west. Meanwhile, on the round verandah to the west, Mahimacharan is loudly discussing the scriptures with Mani Sen's doctor. The Master can hear it from where he sits, and with a faint smile he says to M., "There, he's laying it on! Rajas! Rajas makes one want to show off a little learning and give lectures. Sattva turns one inward, and makes one hide oneself. But he's a fine man! Such delight in talk of God!"