Paragraph 5
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীতলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয়, কেদার, সুরেন্দ্র, ভবনাথ, রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্তসঙ্গে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন। অধিকাংশই চাতালের নীচে, চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। বেলা ১টা হইবে। রবিবার, ২৫শে মে, ১৮৮৪ খৃষ্টাব্দ। ১৩ই জ্যৈষ্ঠ; ১২৯১ শুক্ল প্রতিপদ।
In plain words
Sri Ramakrishna is sitting under the Panchavati, on the platform round the old banyan tree, facing south, with many devotees: Vijay, Kedar, Surendra, Bhavanath, Rakhal and others. A few of the devotees are sitting on the platform; most are standing below it, all around. It is about one o'clock. Sunday, 25 May 1884; the thirteenth of Jyaishtha, 1291, the first day of the bright fortnight.