Paragraph 7
মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটীতে আসিয়া দেখেন যে, ভক্তেরা সহাস্যবদন—আনন্দে অবস্থান করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন, তিনি দেখেন নাই অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন—তিনি কোথায়? এই কথা শুনিয়া সকলে উচ্চ হাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া, মাস্টার অপ্রস্তুত হইয়া তাঁহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। দেখিলেন, ঠাকুরের বামদিকে কেদার (চাটুয্যে) এবং বিজয় (গোস্বামী) চাতালের উপর বসিয়া আছেন। ঠাকুর দক্ষিণাস্য।
In plain words
M. did not find the Master in his room, and came to the Panchavati. He saw the devotees with smiling faces, all in joy. He had not noticed that the Master was sitting on the platform at the foot of the tree, and had come and stood right in front of him. He asked anxiously, "Where is he?" Hearing this, everyone laughed aloud. Suddenly seeing the Master before him, M. was abashed and prostrated himself before him. He saw Kedar (Chatterji) and Vijay (Goswami) sitting on the platform at the Master's left. The Master was facing south.