Paragraph 9

Paragraph 9

শ্রীবৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটীতে ১৮৬৮ খৃষ্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে। ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে—ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন—“বাঁদুরে ছানার ভাব। পড়লে ছাড়ে না।” সুরেন্দ্র চাতালের নীচে দাঁড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, “তুমি উপরে এসো না। এমন টা (পা মেলা) বেশ হবে।”

In plain words

In 1868 the Master had planted in the Panchavati a madhavi creeper he had brought from Vrindavan. By now the madhavi had grown quite big. Little boys had climbed into it and were swinging and dancing. The Master watched them with joy and said, "Just like baby monkeys! Even if they fall they won't let go." Surendra was standing below the platform. The Master said to him tenderly, "Come up here. It will be nice like this (with your legs stretched out)."