Paragraph 5
শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—অবতার লোক-শিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে; যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে উঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না। খাতার হিসাব ঠিক করে তবে ঘুমায়!
In plain words
Sri Ramakrishna, to the devotees: For the teaching of the world an Incarnation keeps to bhakti and to devotees. It is like a man who has reached the roof and still goes up and down the stairs. Others must stay on the path of devotion in order to climb to the roof, until knowledge is attained, until every desire is gone. Once every desire has gone, one reaches the roof. A shopkeeper does not sleep until his accounts are settled. He sets the accounts in his ledger right, and only then does he sleep!