Paragraph 42

Paragraph 42

সমাধি ভঙ্গের পর দাঁড়াইয়া দাঁড়াইয়াই জগন্মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, ‘মা, পূজা গেল, জপ গেল; দেখো মা, যেন জড় করো না! সেব্য সেবকভাবে রেখো। মা! যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করতে পারি; আর তোমার নামগুণ কীর্তন করবো, গান করবো, মা! আর শরীরে একটু বল দাও, মা, যেন আপনি একটু চলতে পারি; যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেন যেতে পারি।’

In plain words

Coming out of samadhi, he talks with the Divine Mother as he stands. He says: "Mother, worship has gone and japa has gone. See, Mother, that You do not make me inert! Keep me in the attitude of servant and served. Mother! Let me be able to talk; let me be able to take Your name; and I shall chant Your name and glories, I shall sing, Mother! And give my body a little strength, Mother, so that I can walk a little by myself, so that I can go to the places where You are spoken of, where Your devotees are."