Paragraph 5
তাঁহার ঘরের পশ্চিমের বারান্দায়, মঙ্গলবার অগ্রহায়ণ চতুর্থী ১৮ই ডিসেম্বর ১৮৮৩ খৃঃ সকাল বেলা বসিয়া আছেন। ৺দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাঁহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভাল লোক; কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে শুকদেবাদির মত অহর্নিশ ঈশ্বরের চিন্তা করে, কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য!
In plain words
On Tuesday, the fourth day of the moon in Agrahayana, the eighteenth of December 1883, he is sitting in the morning on the western verandah of his room. Speaking of the devotion and renunciation of Debendranath Tagore, he is praising him. Looking at Rakhal and the other young devotees, he says: He is a good man; but blessed are those who never enter worldly life, who like Sukadeva and the rest think of God day and night from their boyhood, renouncing from their youth!