Paragraph 27
শ্রীরামকৃষ্ণ—মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে। কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না। সে চরে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করেছে ওর অণ্ডের কোষ ঝুলছে সেইটে কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাব। বলদটা কখনো ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয়; আর যখন উঠে চরে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এইরূপে যায়, কিন্তু কোষটা প’ড়লো না; তখন সে নিরাশ হ’য়ে চলে গেল। (সকলের হাস্য)। মোসাহেবদের এইরূপই অবস্থা।
In plain words
Sri Ramakrishna: "The flatterers think their patron will pour out his money on them. But getting anything out of a patron is very hard. Once a jackal saw a bull and would not leave its company. The bull grazed here and there, and the jackal went everywhere with it. The jackal thought, 'His scrotum is hanging there; some time or other it is bound to drop off, and then I shall eat it.' At times the bull slept, and the jackal lay down beside it and slept too; and when it got up and grazed, the jackal kept right at its side. Many days went by like this, but the sac never dropped; then the jackal gave up hope and went away." Everyone laughs. "That is just how it is with flatterers."